গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এবং জুলাই–আগস্ট দুই হাজার চব্বিশ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বরিশালের গৌরনদী উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সমর্থিত গৌরনদী উপজেলা বিএনপি এবং দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব ভিপি মোহাম্মদ সেলিম হোসেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন খান।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং সাম্প্রতিক গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *