বরিশাল-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আগৈলঝাড়ার আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন আগৈলঝাড়া উপজেলা এনসিপির আহ্বায়ক মাজহারুল ইসলাম নিপু

দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর ঢাকার বাংলামোটে অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সভায় বরিশালের এ নেতা মনোনয়নপত্র হাতে পান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও বরিশাল জেলা নেতৃবৃন্দ, যেমন—সারোয়ার তুষার (কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক), এসএম সাইফ মোস্তাফিজ (কেন্দ্রীয় যুগ্ম সচিব), মো. রফিকুল ইসলাম কনক (কেন্দ্রীয় সংগঠক), আবু সাঈদ মুসা (বরিশাল জেলা প্রধান সমন্বয়কারী) প্রমুখ।

মনোনয়ন পাওয়ার পর মাজহারুল ইসলাম নিপু বলেন, “বরিশাল-১ আসনে আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করায় আমি এনসিপির বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে দারিদ্র বিমোচন ও এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন নিশ্চিত করব। এছাড়া সন্ত্রাসপ্রবণ জনপথের বদলে শান্তির জনপথ গড়ে তোলা হবে।”

বরিশাল-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও:

  • বিএনপি: সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দীন স্বপন

  • জামায়াতে ইসলামী: মাওলানা কামরুল ইসলাম খান

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: রাসেল সরদার মেহেদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *