নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে বিজয়ী করার লক্ষ্যে গৌরনদীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে টরকী বন্দরের বার্থী ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, “গত চার দশক ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপনকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমি সকল নেতাকর্মী ও জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনে তার নেতৃত্বে দলকে শক্তিশালী করে জনগণের আশা বাস্তবায়নে আমি সক্রিয় ভূমিকা রাখব।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ, বর্তমান ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান খোকন, হারুন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শামীম খলিফা, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, নারী নেত্রী তাসলিমা বেগম, তানিয়া আক্তার, টরকী বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী কালাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল হাকিম সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
