গৌরনদীতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন ও মতবিনিময় সভা

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার উদ্যোগে নতুন কমিটি গঠন ও এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আবরার রহমান টাওয়ারের ষষ্ঠ তলায় অবস্থিত এবি সিদ্দিক জেনারেল হাসপাতাল অ্যান্ড ডক্টর্স চেম্বার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার সভাপতি এবং আলফা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক এস এম মোশাররফ হোসেন। সভায় বক্তারা ওষুধের সঠিক মান নিয়ন্ত্রণ এবং ড্রাগিস্টদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. আবু সালেক রহমান। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মুইদ শরীফ, গৌরনদী বন্দর খান মেডিসিনের প্রোপ্রাইটর মো. রাজ্জাক খান এবং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি গৌরনদী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও অনিক মেডিসিনের প্রোপ্রাইটর মো. জামাল উদ্দিন বেপারী। নবগঠিত কমিটির মাধ্যমে উপজেলার ওষুধ ব্যবসায়ীদের ঐক্য আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *