গৌরনদীতে বিশেষ সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত

উদীয়মান কবি মোঃ জিয়াউল হক বাদশার কাব্যকীর্তি নিয়ে বরিশালের গৌরনদীতে এক ব্যতিক্রমী সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। গত ৯ই জুন, সোমবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর গৌরনদী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি এবং প্রবীণ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুসলিম উদ্দিন সিকদার। বিশেষ অতিথি হিসেবে দেশবরেণ্য গবেষক, সাহিত্যিক ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ করেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গবেষক মোঃ সাইফুল আহছান বুলবুল, প্রমথ সরকার, কবি অধ্যাপক আব্দুল হাকিম, ডক্টর হারিস মিজান, সাবেক প্রধান শিক্ষক মনোতোষ দাস, কথাসাহিত্যিক মহাদেব বসু এবং ঔপন্যাসিক প্রফুল্ল গাইন।

অনুষ্ঠানে কবি মোঃ জিয়াউল হক বাদশার কবিতা নিয়ে তাত্ত্বিক ও বিশ্লেষণধর্মী আলোচনা করেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি খোকন আহমেদ হিরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডাঃ মণীশ চন্দ্র বিশ্বাস। বক্তারা উদীয়মান এই কবির লেখনীর প্রশংসা করেন এবং বাংলা সাহিত্যে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *