গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন

গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি বলেন, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে এই ভয়াবহতা থেকে রক্ষা করা সবার প্রধান দায়িত্ব। পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সহজ ও কার্যকর করতে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও বক্তব্য দেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহতা জারাব সালেহিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান এবং বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, সমবায় কর্মকর্তা আফসানা শাখি, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. নুর আলম সেরনিয়াবাত, মো. ফারুক মৃধা, উপজেলা মহিলা সংস্থার কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আহম্মাদ বিন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও জনপ্রতিনিধিরা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *