বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মাহবুবুল ইসলাম মাহাবুব। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও স্থানীয় উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকার ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বদরুদ্দোজা লস্কর। সভায় ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল রিপন ও সাবেক সভাপতি সরদার হারুন রানাসহ অন্যান্য জ্যেষ্ঠ সাংবাদিকরা বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সংবাদকর্মীদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাবেক ছাত্রদল নেতা হেমায়েত তালুকদার, যুবদল নেতা রাশেদুল ইসলাম টিটন ও শোভন রহমান মনির। এছাড়াও ক্লাবের সাবেক নেতৃবৃন্দের মধ্যে মো. সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, শামীমুল ইসলাম শামীম, প্রবীর বিশ্বাস ননী, এসএম ওমর আলী সানি, জাহিদুল ইসলাম, পলাশ দত্তসহ কর্মরত সাংবাদিক রিপন বিশ্বাস, মনিরুজ্জামান মনির ও বরুন কুমার বাড়ৈ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুর রহমান।
