বরিশালে শয়তানের নিঃশ্বাস দিয়ে বিকাশের ২৮ হাজার টাকা নিয়ে প্রতারক উধাও

বরিশালে এক প্রতারক শয়তানের নিঃশ্বাস দেখিয়ে সম্মোহিত করে দোকান থেকে ২৮ হাজার টাকা নিয়ে উধাও হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাইতুল নুর ইদ্রিসিয়া জামে মসজিদের পাশে ‘রুহি মেডিকেল’ ফার্মেসি কাম বিকাশের দোকানে এই ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. হারুন অর রশিদ জানান, সন্ধ্যার সময় পরিচিত এক যুবক দোকানে আসে। ওই ব্যক্তি সম্প্রতি বিয়ে করেছেন বলে মিষ্টি খাওয়ার জন্য তাকে ৩০০ টাকা এবং মালিককে ২০০ টাকা দেন। এরপর দোকানের মালিক স্বাভাবিক ছিলেন না।

পরবর্তীতে ওই যুবক ২৮ হাজার টাকা ক্যাশ আউটের কথা বলে এবং মালিক সেই টাকা তাকে দেন। টাকা পাওয়ার পর যুবক মোটরসাইকেলে দ্রুত চলে যায়। পরে দেখা যায়, তিনি আসলে কোনো টাকা ক্যাশ আউট করেননি।

এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *