ঝালকাঠিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি নামের একটি ইটভাটার মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার অনুরাগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।

এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *