পিরোজপুরে শহীদ ওসমান হাদির প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে শহীদ ওসমান হাদির প্রতীকী মরদেহ বহন করে ইনকিলাব মঞ্চের আহ্বানে ছাত্র ও জনগণ বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মিছিলটি জুলাই স্মৃতিস্তম্ভ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সি অফিস মোড়ে পথসভায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন পিরোজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী শাহ্ নেওয়াজ অভি, জেলা জুলাই যোদ্ধা কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল নাসিব, জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আল আমিন, পৌরসভা যুব বিভাগের সেক্রেটারি এইচ এম মামুন, পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি রাকিব হোসেন এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মাহবুবুল আলম নাঈম।

বক্তারা দাবি করেন, শহীদ ওসমান হাদির হত্যাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এছাড়াও জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *