পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর চাঞ্চল্যকর সরোয়ার হত্যা মামলার প্রধান আসামি সেলিম গাজীকে (২৮) র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৮) গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় দুমকি উপজেলার বোর্ড অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেলিম গাজী মৃত জয়নাল গাজীর ছেলে এবং দীর্ঘদিন ধরে পালাতক ছিল।
গ্রেপ্তারকৃত সেলিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, একই মামলার আরেক পালাতক আসামি সবুজ আকনকে (৩৫) ঢাকার যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
র্যাব-৮-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং সকল পালাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলমান থাকবে।
