দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত: বস্তুনিষ্ঠ প্রকাশের অঙ্গীকার

বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন বৃহস্পতিবার সকাল ৮টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “নতুন আঙ্গিকে, বস্তুনিষ্ঠ প্রকাশের অঙ্গীকার” শ্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সংবাদ পরিবেশনে নৈতিকতা ও বস্তুনিষ্ঠতার গুরুত্ব, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সম্পাদক ও প্রকাশক প্রতিনিধিদের মতামত গ্রহণের মাধ্যমে আগামী দিনের প্রকাশনা কার্যক্রমকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাংলাদেশ বাণীর প্রকাশক এডভোকেট মো. শাহ আলোমের সভাপতিত্বে এবং সম্পাদক আযাদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খশরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, সম্পাদক মণ্ডলীর সদস্য মো. সাখাওয়াত হোসেন এবং সাবেক বার্তা সম্পাদক পথিক মোস্তফা।

বক্তারা উল্লেখ করেন, দৈনিক বাংলাদেশ বাণী ইতোমধ্যেই দেশের অগ্রগতি, গণমানুষের অধিকার এবং সত্য সংবাদ পরিবেশনের জন্য পাঠকদের আস্থা অর্জন করেছে। বিশেষ প্রতিনিধি আহমেদ বায়জীদ মোবাইল জার্নালিজম ও মাল্টিমিডিয়ার গুরুত্ব সম্পর্কে আলোচনাও করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত প্রতিনিধিদের হাতে বাংলাদেশ বাণীর সম্পাদক আজাদ আলাউদ্দিনের লিখিত ‘মুক্ত গুলি’ ম্যাগাজিন, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের লিখিত বই ‘বিশেষ রিপোর্ট ২’ এবং বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *