সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরেন জুলাই যোদ্ধা ও ছাত্রদল নেতা মোঃ হাসান সরদার। শুক্রবার সকালে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।
জুলাই-আগস্টে দেশের রাজনৈতিক আন্দোলনে পুলিশের গুলিতে আহত মোঃ হাসান সরদার প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা নিয়েছিলেন। দেশে ফেরার পর শুক্রবার সকাল ১১টায় তিনি সরিকলস্থ তার নিজ বাসভবনে এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাঠ পর্যায়ে তার সাহসী ভূমিকা আমাদের দলের জন্য অমূল্য। তার মতো কর্মী দলের জন্য একটি বড় সম্পদ।” তিনি আরও বলেন, মোঃ হাসান সরদার এবং তার পরিবারের যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।
