গৌরনদী: ইসকন বিষয়ে বয়ান করায় আগৈলঝাড়ায় মসজিদের ইমামকে জীবননাশের হুমকি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব ২৪ অক্টোবর জুম্মার খুৎবার সময়ে ইসকনের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মুসল্লীদের শান্তি ও সহবস্থান বজায় রাখার আহবান জানান। এর পর শনিবার রাতে একটি চিঠি তার ঘরে ফেলে দেওয়া হয়। চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরিবারের নিরাপত্তার বিষয়েও ভয়ভীতি দেখানো হয়।

ইমাম হাফেজ নাজমুস সাকিব বলেন, “আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।”

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানিয়েছেন, ইমাম বাদী হয়ে রোববার থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *