গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গৌরনদী উপজেলা থেকে নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে বেগম শামচুন নাহার মেমোরিয়াল স্কলারশিপের উদ্যোগে গৌরনদী ও কালকিনি উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রসার শিক্ষার্থীদের জন্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম.স.ম আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্চুয়াল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ শাহ। বিশেষ অতিথি ছিলেন ভার্চুয়াল ড. মো. ফয়েজ শাহ, বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবং সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, এছাড়াও গৌরনদী প্রেসক্লাবের প্যানের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, সুপার মো. সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. আব্দুল হাই, গীতা রানী বিশ্বাস, মো. আব্দুল মালেক ও হোসাইন আমজাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শেষে প্রতিযোগিতায় সফল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *