গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নতুন নেতৃত্ব: সভাপতি দুলু ও সম্পাদক মানিক

বরিশালের গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের সমন্বয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়, যেখানে দুলাল চন্দ্র রায় (দুলু) সভাপতি এবং মানিক লাল আচার্য্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্মল হালদারকে সিনিয়র সহ-সভাপতি, শ্রী কৃষ্ণ চক্রবর্তীকে কোষাধ্যক্ষ, রাহুল চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক এবং পলাশ দানকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *