হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সের নতুন পরিচালনা কমিটি গঠিত

হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্সের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগের সভাপতিত্বে এই সভা সম্পন্ন হয়।

নতুন কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আলহাজ মাওলানা মির্জা শরাফুদ্দিন বেগ এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ। কমিটির বোর্ড অব ট্রাস্টের সদস্য হিসেবে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে।

পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ মাওলানা রেজাউল করিম বেগ। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মির্জা মহিউদ্দিন বাচ্চু বেগ, মাওলানা শাহ মোহাম্মদ আবদুছ ছবুর এবং সৈয়দ রিয়াজুল করিম। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আরিফুর রহমান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে তিনজনকে এবং কার্যকরী সদস্য হিসেবে পাঁচজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমপ্লেক্সের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করবেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মাওলানা মির্জা আবু জাফর বেগ। সহকারী মুহতামিম এবং ইমাম ও খতিবের দায়িত্ব পালন করবেন আলহাজ মাওলানা মির্জা আসাদুজ্জামান। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মনিরুল হক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১লা এপ্রিল থেকে এই নতুন পরিচালনা কমিটি তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *