গৌরনদী পৌর বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

গৌরনদী পৌর বিএনপির দুই নেতার বিরুদ্ধে আগে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এই বহিষ্কারাদেশ বাতিল করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে সংশ্লিষ্ট দুই নেতা আবারও বিএনপির নিয়মিত সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। এতে গৌরনদী পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।

বিএনপির স্থানীয় নেতারা জানান, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *