গৌরনদী প্রেসক্লাবের নির্বাচনে জহুরুল ইসলাম জহির সভাপতি ও এস এম জুলফিকার সাধারণ সম্পাদক নির্বাচিত

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির। সভার প্রথম পর্বে ক্লাবের বিদায়ী বছরের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সাংবাদিকবৃন্দ। এতে বক্তব্য রাখেন প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, এস এম জুলফিকার, মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা, আমিনা আকতার সোমা, মো. খায়রুল ইসলাম, এস এম মোশারফ হোসেন, আমিন মোল্লা, বদরুজ্জামান খান সবুজ এবং কাজী আল আমিন।

সভার দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। তিনি সংগঠনের গঠনতন্ত্র ও সকলের মতামতের ভিত্তিতে ২০২৬ সালের জন্য সাত সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির সভাপতি এবং দৈনিক ডেসটিনি-এর প্রতিনিধি এস এম জুলফিকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি এ. আলম (দৈনিক মানবজমিন), সহ-সাধারণ সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), কোষাধ্যক্ষ জামিল মাহমুদ (দৈনিক ভোরের পাতা), দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী বাবু (দৈনিক সংবাদ) এবং প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ (দৈনিক কালের কণ্ঠ)। প্রধান অতিথি তার বক্তব্যে নতুন কমিটিকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *