বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিনি ঘরোয়া লীগ নাইট ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠেছে। শুক্রবার রাতে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কটকস্থল স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। রাতের কৃত্রিম আলোয় আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
কটকস্থল স্পোর্টিং ক্লাবের সভাপতি শাকিল ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক মাঝি, লিটন মাঝি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন খান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সজিব মাঝি, যুবদল নেতা রিয়াজ বেপারী এবং সাইফুল ইসলাম বেপারী। এছাড়াও উপস্থিত ছিলেন বার্থী ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাওন গোমস্তা, নাহিদ মাঝি, তাঁরাকুপি-কটকস্থল নূরানী-হাফেজী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া এবং কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম।
অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির পরিচালক মিরাজুল ইসলাম পিয়াল, সোহানুর রহমান, হৃদয় মাঝি, আবিদ ফকির, হৃদয় ফকির ও মো. ফয়সাল হোসেনসহ অন্যান্য ক্রীড়ানুরাগীরা তাদের বক্তব্য তুলে ধরেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে রেদোয়ান স্মৃতি একাদশ ও মৃধা সুপার একাদশ একে অপরের মোকাবিলা করে। ক্রীড়া চর্চার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।
