মাত্র ১ মিনিট বিলম্বে আসায় মনোনয়ন জমা দিতে পারেননি প্রার্থী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আনিসুর রহমান মুন্না মাত্র ১ মিনিট দেরি করায় তার মনোনয়ন পত্র গ্রহণ করেননি রিটার্নিং অফিসার। প্রার্থীর দাবি অনুযায়ী, তিনি সময় শেষ হওয়ার আগেই জেলা প্রশাসক কার্যালয়ের সীমানায় উপস্থিত ছিলেন কিন্তু গেটে তাকে আটকে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনের সামনে অবস্থান নেন।

একই ধরণের ঘটনা ঘটেছে শেরপুর-২ আসনেও, যেখানে এবি পার্টির প্রার্থী আব্দুল্লাহ বাদশা ৫ মিনিট দেরি করে আসায় তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে তিনি সময়মতো পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন এবং এই ঘটনায় আবেগপ্রবণ হয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মতে, বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময় পার হওয়ার পর মনোনয়নপত্র গ্রহণের কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *