গৌরনদীতে উপজেলা ও পৌর মহিলা দলের কমিটি ঘোষণা

বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর বরিশাল জেলা উত্তর জেলা মহিলা দলের উদ্যোগে এই কমিটি গঠিত হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি চৌধুরী শরিফা নাসরিন এবং সাধারণ সম্পাদক লিপি নাসরিন স্বাক্ষরিত ১০১ সদস্য বিশিষ্ট গৌরনদী জেলা ও পৌর মহিলা কমিটি ঘোষণা করা হয়েছে।

গৌরনদী উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও বরিশাল জেলা বিএনপির সদস্য হোসনে আরা বেবী। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানিয়া আক্তার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন। সহসভাপতির দায়িত্বে আছেন তাসলিমা সেকেন্দার, আনোয়ারা বেগম, দিলরুবা বেগম, বিউটি বেগম, শেফালী বেগম, সুমা বেগম, মুন্নী আক্তার, পপি বেগম, জেসমিন সুলতানা, মুক্তা খান, নাজমা বেগম ও রাশিদা বেগম। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শিল্পি বেগম।

গৌরনদী পৌর কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরোজা বেগম, সাধারণ সম্পাদক লতা বেগম এবং সাংগঠনিক সম্পাদক কহিনুর বেগম। এই কমিটিতেও মোট ১০১ জন সদস্য রয়েছেন।

উপজেলা কমিটির সভাপতি হোসনে আরা বেবী জানান, দেড় যুগ পর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী এবং নির্যাতিত মহিলা কর্মীদের নিয়ে কমিটি ঘোষণার মাধ্যমে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী ও জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলো। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি সক্রিয়ভাবে মহিলা দলের কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *