বরিশালের গৌরনদীতে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ ও বাংলা ভাষা-বাঙালি সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে ফল উৎসব ও কবি সাহিত্যিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি গৌরনদী বিএমএফ কার্যালয়ে আয়োজন করা হয় এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
উৎসবে দেশীয় ফল যেমন আম, জাম, কাঠাল, লটকন, ডয়ুয়া, কলা, জামরুল, আনারস, পেয়ারাসহ অন্যান্য প্রজাতির ফল প্রদর্শন ও ভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আগত কবি, লেখক, সাহিত্যিক ও উপন্যাসিকদের মিলনমেলার রূপ ধারণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সম্প্রতি সাহিত্য সমাজের সভাপতি কবি ও উপন্যাসিক মহাদেব বুস, দক্ষিন বঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক কবি মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, বাবুগঞ্জ আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল হালদার, প্রভাষক মোঃ মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ বাদশা সিকদার, হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোষ দাস।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি প্রকাশ রায়, কবি শেখ খলিলুর রহমান, কবি জহর লাল মজুমদার, কবি মোঃ জাকারিয়া, সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কবি আব্দুর রহিম, কবি ঝন্যা দাম লাবনী, কবি শাহ আলম এবং কবি আব্দুল মতিন।
উৎসব ও মিলন মেলার সঞ্চালনা করেন কবি ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির প্রসার ঘটানোর পাশাপাশি দেশীয় ফল ও কৃষিপণ্য সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা করা হয়েছে।
