দেশের চলমান পরিস্থিতি ও আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিদ্যালয়ের ছাত্রীদের নিজস্ব উদ্যোগে সংগৃহীত ১০ হাজার টাকা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে প্রদান করা হয়। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খানের নিকট শিক্ষার্থীরা এই নগদ অর্থ হস্তান্তর করে। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসসহ শিক্ষার্থী প্রতিনিধি মানসী বিশ্বাস কথা, মাহজাবীন আদর, নুসরাত হোসেন বুর্শা, বর্ষা ও মেঘা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের এমন মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে টরকি বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুদান
