বরিশালের গৌরনদীর জ্যেষ্ঠ সাংবাদিক এবং দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার পিতা মরহুম গোলাম আলাল মিয়ার নবম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এই উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় পারিবারিক ও স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গৌরনদী পৌর এলাকার গেরাকুল মিঞাবাড়ি জামে মসজিদে বাদ আছর এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের স্বজন ও গুণগ্রাহীরা সকলকে এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন।
সাংবাদিক খোকন আহম্মেদ হীরার পিতা গোলাম আলাল মিয়ার নবম মৃত্যুবার্ষিকী পালিত
