গৌরনদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও নতুন কমিটি গঠন

বরিশালের গৌরনদী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি মনোজ কুমার গোমস্তা। সভায় বক্তারা সম্প্রীতির পরিবেশে পূজা উদযাপনের গুরুত্ব তুলে ধরেন এবং উৎসবকে সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য উপজেলা পূজা উদযাপন কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *