আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করল প্রশাসন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল গ্রামে এই অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সমাপ্তি ফলিয়ার (১৫) বিয়ের আয়োজন করেছিলেন তার পরিবার। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিনের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা পুলিশ নিয়ে কনের বাড়িতে অভিযান চালান। অভিযানে বিয়েটি পণ্ড করে দেওয়া হয় এবং কনের বাবাকে আটক করা হয়। পরবর্তীতে মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের পিতামাতার কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এ প্রসঙ্গে জানান, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপরাধের কোনো সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *