বরিশালের গৌরনদীতে বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য এবং গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তাঁরা মায়ের মন্দিরের সাবেক সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বর্গীয় দুলাল চন্দ্র রায় দুলু’র শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বার্থী শ্রী শ্রী তাঁরা মায়ের মন্দির ট্রাস্ট ও পূজা উদযাপন কমিটির আয়োজনে শনিবার দুপুরে মন্দির আঙিনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সভাপতি সান্তনু ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
স্মৃতিচারণে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য্য এবং কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য ভানু লাল দে।
এ ছাড়াও বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র দে, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক সুদাম পাল, টর্কী বন্দর বণিক সমিতির সাবেক সভাপতি শাজাহান শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, ট্রাস্টি বোর্ডের সদস্য শিশির কুমার কুন্ডু ও মোহনলাল চক্রবর্তী, আগৈলঝাড়া পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র বেপারী, উপদেষ্টা প্রণব রঞ্জন দত্ত বাবু, পঞ্চানন দত্ত, বিল্টু রঞ্জন সাহা, মাণীষ চন্দ্র বিশ্বাস এবং স্বর্গীয় দুলাল চন্দ্র রায় দুলু’র সহদর বিশ^জিৎ রায় ও যুবদল নেতা রুহুল আমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় দুলু’র মানবিক ও সাংগঠনিক অবদানের স্মরণ করা হয় এবং তার জীবনী ও কর্মময় জীবন থেকে প্রেরণা নেওয়ার আহ্বান জানানো হয়।
