গৌরনদীতে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের পদোন্নতিজনিত বদলি উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আব্দুল্লাহ খান। সংবর্ধনা সভায় বিদায়ী অতিথি মো. রফিকুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, কানুনগো মো. সাহাবুদ্দিন এবং বিভিন্ন পর্যায়ের ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মকালীন সততা ও দক্ষতার প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সহকর্মীদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *