বরিশালের গৌরনদী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলপট্টি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আলতাফ সন্যামতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদল নেতা মো. হীরা সরদার। এতে জেলা উত্তর মহিলা দলের প্রচার সম্পাদক হীয়া মনিসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের স্থিতিশীলতা ও সাবেক প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
গৌরনদীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ ও খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া
