বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জেরে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। রাজিহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের এই জনপ্রতিনিধিকে বৃহস্পতিবার রাতে গৌরনদীর কুমারভাঙ্গা এলাকায় ৪-৫ জন সহযোগী নিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল কর্মী আয়াতুল শিকদারের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। ভুক্তভোগী আনোয়ার হোসেনের দাবি, রাজনৈতিক কারণে পরিকল্পিতভাবে তার ওপর এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত আয়াতুল শিকদার হামলার বিষয়টি অস্বীকার করলেও জানিয়েছেন যে, বিগত সরকারের আমলে ওই আওয়ামী লীগ নেতা তার অনেক ক্ষতি করেছিলেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা মৌখিকভাবে জানলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
