তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদীতে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হিরুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা যুব সমাজের প্রতিভা বিকাশ এবং দেশীয় সংস্কৃতি চর্চার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-পরিচালক শামীম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন খান এবং গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া। এছাড়াও বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফকরুল আবেদীন তানভীর। সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোজ্ঞ পরিবেশনা শেষে প্রধান অতিথি ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *