বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে গৌরনদীতে সংবর্ধনা

বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে গৌরনদীতে জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার গৌরনদী কাসেমাবাদ আলিয়া সিদ্দিকিয়া কামেল মাদ্রাসার উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাওলানা মো. সাহেব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথিবৃন্দকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদার, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, এবং গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাদ হান্নান, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং বিশিষ্ট সমাজসেবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবর্ধনা শেষে কাসেমাবাদ দরবার শরীফের মরহুম পীর সাহেবের ৫০তম ফাতেহা এবং মাদ্রাসার ৯৪তম বার্ষিক ইছালে সওয়াব মাহফিলের প্রস্তুতিমূলক পরামর্শ সভাও অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *