গৌরনদীতে শহীদদের স্মরণে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের আলোচনা ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ। রবিবার অনলাইন নিউজ পোর্টাল ‘গৌরনদী২৪ ডটকম’ কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনটির সদস্য ছাড়াও বিভিন্ন অঞ্চলের কবি, সাহিত্যিক ও লেখকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরে বক্তব্য রাখেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সিকদার রেজাউল করিম, জ্যেষ্ঠ প্রভাষক মো. মাসুদ করিম, কবি ডা. হাচান আকন এবং শিক্ষক নেতা মো. কুতুব উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ। বক্তারা একটি সুন্দর ও বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কবি আ. মতিন হাওলাদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *