গৌরনদীতে ৬শ শিক্ষার্থীর মাঝে পোশাক ও শীতকালীন সরঞ্জাম বিতরণ

বরিশালের গৌরনদীতে রোটারি ক্লাব ও কানাডার এসসিএ ডব্লিউ-এর সহায়তায় এবং সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাঠৈ রিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০০ জন ছাত্র-ছাত্রীর হাতে পোশাক, শীতবস্ত্র এবং স্লিপিং কিটসসহ ৩২ ধরনের উপকরণ তুলে দেওয়া হয়। সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. জাহিদুর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস. এম মহিউদ্দিন বাদশা, জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, এবং গৌরনদী ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহমুদুল হাসান মুহিদ। এছাড়া চাঁদশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. তাইফুর রহমান কচি এবং গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পশ্চিম শাওড়া, নাঠৈ, নরসিংহলপট্টি, চাঁদশী ও দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ৩০০ ছাত্র এবং ৩০০ ছাত্রীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *