বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী কেন্দ্রীয় জামে মসজিদ ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে বুধবার রাতে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এই ধর্মীয় সভায় প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত মূল্যবান ওয়াজ নসিহত পেশ করেন আমেরিকার নিউ ইয়র্কস্থ জামাইকা মুসলিম সেন্টারের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। বাউরগাতী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. মামুন খানের সভাপতিত্বে এই মাহফিল এলাকার ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি এবং বিআরডিবির সাবেক চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এছাড়া বিশেষ বক্তা হিসেবে ইসলামের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন গাজীপুর মগরখাল পুরাতন জামে মসজিদের খতিব আলহাজ্ব মির্জা মাওলানা আসাদুজ্জামান, মাদারীপুর তাঁতিবাড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম কাসেমী এবং বাউরগাতী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম এবং সাবেক সভাপতি মো. পলাশ তালুকদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
