গৌরনদীতে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বার্ষিক মাহফিল সম্পন্ন

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিশিষ্ট আলেমদের আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা ইসলামি উন্নয়ন পরিষদের আয়োজনে বার্ষিক মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের উপদেষ্টা মন্ডলীর সভাপতি প্রফেসর মো. মোসলেম উদ্দিন সিকদারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও শিক্ষাবিদগণ। মাহফিলে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ ওয়াজ পেশ করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ফাইজুল হক, হাফেজ মাওলানা কামরুল ইসলাম এবং মাওলানা আল মামুন।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার মূল্যায়ন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপদেষ্টা আলাউদ্দিন ভুইয়া, মো. আলমগীর হোসেন এবং মাওলানা মো. জাকির হোসেন। এছাড়া গৌরনদী উপজেলা ইসলামি উন্নয়ন পরিষদের সভাপতি মো. বায়জীদ শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামি মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *