গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন মেধা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহর লাল পাল এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, জাহাঙ্গীর হোসেন, মো. মোস্তফা কামাল ও মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমাজের সভাপতি মো. হানিফ সরদার, সাধারণ সম্পাদক সুদাম পাল, প্রধান শিক্ষক খাদিজা আক্তার, আব্দুস সালাম এবং অর্চনা রানী বণিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার সমাপনী পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *