বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বরিশালের গৌরনদীতে আত্মদানকারী শহীদদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। তাঁর পক্ষ থেকে পাঠানো বিশেষ ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা শনিবার দুপুরে স্থানীয় শহীদ পরিবারগুলোর হাতে তুলে দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে যারা জীবন হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ ও সম্মান জানাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শহীদদের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান মনির, মোঃ মনজুর হোসেন মিলন এবং তাইফুর রহমান কচি। এছাড়াও হোসনেয়ারা বেবি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ হাসান মিঠুসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
এই কর্মসূচিতে আরও অংশ নেন যুবদল নেতা এস এম গফুর, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ মাহতাব ও উপজেলা যুবদল নেতা মোঃ মুরাদ হোসেন। ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক রুবেল গোমস্তা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল হাওলাদার এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ শুভ, মোঃ বিন্তু ও আলী। এছাড়াও শ্রমিক দলের আহ্বায়ক সারোয়ার মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর আলম এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য সচিব জাফর খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের পাশে দাঁড়ানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
