গৌরনদীতে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

হয়রানি মুক্তভাবে জনসাধারণকে দ্রুত ভূমি সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ‘জাতীয় ভূমি মেলা ২০২৫’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গৌরনদী উপজেলা ভূমি অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে এসে শেষ হয়।

বিকেল ৫টায় উপজেলা ভূমি অফিস মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। সভায় বক্তারা আধুনিক ও হয়রানিমুক্ত ভূমি সেবার গুরুত্ব তুলে ধরে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং ভূমি অফিসের কানুনগো মো. শাহাবাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ম্যানেজার নিপেন্দ্র কুমার, বিএডিসির উপ-প্রকৌশলী মো. শাহেদ আহম্মেদ, সাংবাদিক মো. খায়রুল ইসলাম ও মানবাধিকার কর্মী মো. মামুন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিন দিনব্যাপী আয়োজিত এই ভূমি মেলা চলাকালীন সময়ে সকলকে বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য বক্তারা বিশেষভাবে আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *