গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া এবং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান। সভায় বক্তারা ঈদে মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ। সভায় ইউএনও রিফাত আরা মৌরি সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে বলেন, মানুষ যেন কোনো প্রকার ভোগান্তি ছাড়াই পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারে এবং মহাসড়কে যাতায়াত নির্বিঘ্ন হয়, সে বিষয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *