বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম মোহাম্মদ মাহফুজুর রহমান খান, বয়স চৌদ্দ বছর। তিনি ওই গ্রামের মহিউদ্দিন খানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত আট জুলাই মঙ্গলবার দুপুর দেড়টার দিকে যোহর নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে মাহফুজ নিখোঁজ হয়। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ফেরায় স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে কোথাও সন্ধান না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়।
নিখোঁজ কিশোরের চাচা জামাল খান জানান, নামাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও মাহফুজের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবার চরম উদ্বেগের মধ্যে রয়েছে।
নিখোঁজ মাহফুজের গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় পাঁচ ফুট, চুলের রং কালো। নিখোঁজের সময় তার গায়ে কফি রঙের টি-শার্ট ও পরনে পায়জামা ছিল।
মাহফুজকে খুঁজে পেতে পরিবার প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ তার সন্ধান পেলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ নম্বর: ০১৬২০১০৩১৪৪
