বানারীপাড়ায় আ.লীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোয়াজ্জেম হোসেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও তিনি ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ‘ডেভিল হ্যান্ট ফেজ-২’ অপারেশনের অংশ হিসেবে থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে রোববার সকালে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদারের দায়ের করা একটি ঘর পোড়ানো মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *