শ্বৈরাচার হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে আগৈলঝাড়ায় বিজয় র‌্যালী

শ্বৈরাচার হাসিনার পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা সদরের বিএইচপি একাডেমী মাঠে সমাবেশের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

সমাবেশের পর বিজয় র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এস.এম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাপ্ত হয়।

বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এস. এম. আফজাল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন লাল্টু, জহুরুল ইসলাম জহির, এস. এম. মনিরুজ্জামান মনির, মোঃ মঞ্জুর হোনেসন মিলন, তাইফুর রহমান কচি, হোসনে আরা বেবী এবং টরকী বনিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদিউজ্জামান চঞ্চল।

বক্তারা সমাবেশে শ্বৈরাচার দমন, গণতন্ত্রের মূল্যবোধ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চেতনার শক্তি দৃঢ় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *