গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ উদ্যোগে রবিবার বিকেলে কিশোর কবি সুকান্ত ভট্রাচার্যের জন্ম-মৃত্যু ও তাঁর কবিতা মালা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গৌরনদী চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি এবং গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনতোস দাস।
বিশেষ অতিথি ছিলেন কবি মহাদেব বসু, কবি অধ্যাপক আব্দুল হাকিম, নিজাম উদ্দিন কলেজের প্রভাষক প্রকাশ চন্দ্র রায়, কবি মোঃ শাহ আলম, প্রমথ সরকার, কবি রত্ব রেজাউল করিম এবং সাংবাদিক খোকন আহম্মেদ হীরা।
আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে কবি সুকান্ত ভট্রাচার্যের সাহিত্য ও জীবনচরিতের ওপর বিশদ আলোকপাত করা হয় এবং তাঁর রচনাসমূহের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
