গৌরনদী বাসস্ট্যান্ডের ব্যবসায়ীদের সঙ্গে গৌরনদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি গতকাল সকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় বাসস্ট্যান্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত নির্মাণ এবং ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়। পৌর প্রশাসক ও ইউএনও ব্যবসায়ীদেরকে সহযোগিতার আহ্বান জানান এবং বাসস্ট্যান্ডের শোভা বৃদ্ধি ও সুসংগঠিত ব্যবস্থাপনার জন্য সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেন, গৌরনদী বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন আর রশিদ, নির্বাহী প্রকৌশলী এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাদশা মিয়া। এছাড়াও সাবেক পৌর কাউন্সিলর ও ব্যবসায়ী মোঃ ফরিদ হোসেন মিয়া, ব্যবসায়ী ও উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ টুটুল শরীফ উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ীরা প্রশাসনের সব ধরনের উদ্যোগে সহযোগিতা করার আশ্বাস দেন এবং বাসস্ট্যান্ডকে আরও উন্নত ও সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
