গৌরনদী প্রতিনিধি: র্যাবের পোশাক পরে ভুয়া পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকদলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্তদের আটক করে আদালতে সোপর্দ করে। একই সঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনজনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগধা ইউনিয়নের একটি রাস্তায় শ্রমিক দলের সদস্যরা রাতে অবস্থান নেন। রাত ১১টার দিকে পথচারীকে ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ভুক্তভোগী যখন নাম জানতে চাইলে তারা নির্দিষ্ট নাম না বলে তালবাহানা শুরু করে। সন্দেহ হলে ভুক্তভোগী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা ও পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
ওসি জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাসেল মোল্লাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
