সোলায়মান তুহিন, গৌরনদী: বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শাহ সুফি আহমাদুল্লাহ সাহেবের বাড়ির জামে মসজিদের নবনির্মিত ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজের শুভ সূচনা করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রকৌশলী মি. বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. বায়জিদ শরীফ, পৌর আমির মাওলানা হাফিজুর রহমান, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীগণ।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আবুল কালাম।
