ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূতি উপলক্ষে আগৈলঝাড়ায় ইঞ্জিনিয়ার সোবাহানের জনসভা

ফ্যাসিস্ট হাসিনার পতনের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সদরের আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এস.এম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়।

র‌্যালী শেষে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহাবুবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান।

সভায় বক্তব্য রাখেন আরও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহে আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, বিএনপি নেতা আনোয়ার শাহ, আবু হানিফ বখতিয়ার এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস.এম. হীরা।

সভায় বক্তারা ফ্যাসিস্ট শাসনের দমন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত নেতাকর্মীরা দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *