ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি-এর ওপর হামলার প্রতিবাদে বরিশালে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেছেন। শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল শুরু করে নথুল্লাবাদ হয়ে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় এসে শেষ করে। পরে হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক হয়ে সর্বস্তরের জুলাই যোদ্ধাদের ব্যানারে একটি মশাল মিছিল সিএনবি সড়ক প্রদক্ষিণ করে। এই মিছিলের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন।
বক্তারা বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের এবং বিচারের আওতায় আনার দাবি জানান।
